সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হলেন হাবিবুর রহমান

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হলেন হাবিবুর রহমান
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছেন মো. হাবিবুর রহমানকে। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
গতকাল রবিবার (১০ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের জারিকৃত প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
















