ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে প্রথম নারী রোমা ও সরাইলে শের আলম চেয়ারম্যান নির্বাচিত।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ প্রথম ধাপের ভোটে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম ও নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বুধবার(৮ মে) রাত ১০ টাই উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠিত দুইটি উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নিবার্চনে ভোট পড়েছে ৩৪ শতাংশ। জেলা পুলিশের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনী ফলাফল সূত্রে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া (মোটর সাইকেল প্রতিক) ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর ঘোড়া প্রতিক পেয়েছেন ২৮ হাজার ৮৩৪ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান কাপ পিরিচ প্রতীকে ১২ হাজার ৩৮০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ হানিফ আহমেদ তালা প্রতীকে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হোসেন মিয়া টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৮৫২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান মহিলা চেয়ারম্যান রোকেয়া বেগম।অপরদিকে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার (ঘোড়া প্রতিক) ৩৪ হাজার ০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমরাও খান (আনারস প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট। এ টি এম মনিরুজ্জামান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট। ভাই চেয়ারম্যান (পুরুষ) আবু মোহাম্মদ কামরুল হুদা টিউবওয়েল প্রতীকে ৩৭ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ভানু চন্দ্র দের মাইক প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৩২ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এদিকে দিনব্যাপী ভোট গ্রহণে কয়েকটি কেন্দ্রে জাল ভোট ও মারামারি ঘটনা ঘটেছে। সরাইলে জালভোট দেওয়াসহ ভোটারদের প্ররোচিত করার দায়ের দুই পুলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর দিকে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের জাল ভোট দিতে বাধা প্রদান করায় পোলিং অফিসারকে মারধরের ঘটনা ঘটেছে।নির্বাচনে পর্যবেক্ষণ জানা যায়, বর্তমানে হাওড়ে ধান কাটা ও ধান তোলার কাজে ভোটাররা ব্যস্থ থাকার কারনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।উল্লেখ্য সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে চলা ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। দুই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে প্রথম নারী রোমা ও সরাইলে শের আলম চেয়ারম্যান নির্বাচিত।

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪