ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া ইউএনও ও ওসিদের রদবদল। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ইউএনও ও ওসিদের রদবদল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং প্রশাসনিক প্রভাবমুক্ত রক্ষার্থে সারাদেশে নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসি’দের বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এপর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দের বিভিন্ন জায়গায় বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম সই করা এই প্রজ্ঞাপন জারি করা হয়। একই ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার উদ্দীনকে নোয়াখালী জেলার কবিরহাটে বদলি করা হয়েছে। তার স্থলে বদলি করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূইয়াকে। আখাউড়া ইউএনও অংগ্যজাই মারমাকে রাউজানে বদলী করা হয়েছে, তার স্থলে বদলি করা হয়েছে কুমিল্লার মেঘনা উপজেলার ইউএনও রাবেয়া আক্তারকে। নাসিরনগরের ইউএনও ফখরুল ইসলামকে কক্সবাজারের চকরিয়ায় বদলি করা হয়েছে, তার স্থলে বদলি করা হয়েছে নোয়াখালীর চাটখিলের ইউএনও মোহাম্মদ ইমরানুল হককে। বাঞ্ছারামপুরের ইউএনও একি মিত্র চাকমাকে চাঁদপুরের মতলব উত্তরে বদলি করা হয়েছে,তার স্থলে বদলি করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ইউএনও মুহা. আবুল মনসুরকে।

গত ৪ ডিসেম্বর এক আদেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচ ইরফান উদ্দিন আহমেদকে রাঙ্গামাটির রাজস্থলীতে এবং খাগড়াছড়ির পানছড়ির নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়।

অপর দিকে ব্রাহ্মনবাড়িয়ার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দের জেলার মধ্যেই বদলি করা হয়েছে। এর মধ্যে  বিজয়নগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাজু আহমেদকে কসবা থানায়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহিউদ্দিন পিপিএম কে বাঞ্ছারামপুর থানায়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম আখাউড়া থানায় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বিজয়নগর থানায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ইউএনও ও ওসিদের রদবদল। 

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩