ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বঙ্গমাতার ম্যুরাল উদ্ভোধন।
- নিউজ প্রকাশের সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বঙ্গমাতার ম্যুরাল উদ্ভোধন
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল প্রাঙ্গণে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের দৃষ্টিনন্দন ম্যূরাল উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক কলেজ অডিটোরিয়ামে দৃষ্টিনন্দন ম্যূরাল উদ্ধোধন অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর খান মোঁঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র স্নেহধন্য সাবেক ছাত্রনেতা, শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হামজা মাহমুদ, শিক্ষক পরিষদ সম্পাদক এ জেড এম আরিফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক প্রফেসর নঈম উদ্দিন, নজরুল ইসলাম সজীব, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, কলেজের শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ।















