ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্ধ। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্ধ।

ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার( ২০ অক্টোবর ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এতে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম, বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল। নির্বাচনি প্রতীক পেয়ে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, আশুগন্জ ও সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘১৯৭৫ সালের পর নৌকা প্রতীকে দলীয় প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়নি। আমি আশা করি জনগণের ভালোবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো।’

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি দুটি ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল, আমি যেন কলার ছড়ি নিই। কর্মীদের চাওয়া অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক নিয়েছি।’

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘আমি প্রার্থীদের কাছে অনুরোধ, সবাই যেন আচরণবিধি মেনে চলেন। আমরা সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবো।’

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া গত শনিবার(৩০সেপ্টেম্বর) মারা যান। তিনি মৃত্যুবরন করলে ব্রাহ্মণবাড়িয়া -২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্ধ। 

নিউজ প্রকাশের সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩