ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ব্রাহ্মণবাড়িয়ায় স্বৈরশাসকের পতন একমাস পূর্ণহওয়ায় শহীদি মার্চ পালিত। 

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরশাসক পতনের এক মাস পূর্ণ হলো আজ। বহু প্রাণের বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র-জনতার বিপ্লব। ব্রাহ্মণবাড়িয়ায় দিনটি ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে । বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টাই ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ।  এর আগে একমাস পূর্ণ হওয়ায় প্রেসক্লাবে হতে আনন্দ র্যালী ও শহীদি মার্চ করে কাউতলি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র জনতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচীতে তৌসিফ বক্তব্যে বলেন, আমাদের আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার দাবিতে। আমাদের প্রতি সরকারের মারমুখী আচরন, সরকার পক্ষে থেকে উস্কানিমূলক বক্তব্য এবং লেলিয়ে দেয়া হয় পেটুয়া বাহিনী। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার। পুলিশ-বিজিবি-র‍্যাবের পাশাপাশি, সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসকগোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়। মূল্যহীন করে তোলে ছাত্র-জনতার জীবন। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষণ অথবা পাহাড়-সমতল; মুক্তির নেশায় মেতে ওঠে সবাই। জ্বলতে থাকেন দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতে ছিল না, এমনকি এখনও কেউ কেউ বিশ্বাস করতে পারেন না- এক কাপড়ে  পালিয়ে গেছেন নির্মম-পরাক্রমশালী স্বৈরশাসক হাসিনা সরকার। বায়েজিদুল ইসলাম সিয়াম বলেন,  সেই সময়ে সরকারের দোসর, ভারতের দোসর রবিউল মোকাতাদির ও তার দলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে। অনেককে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। গুম, মামলা ও গুলি করে হত্যা করার হুমকি দিত। আগস্টের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তীব্র আকারে ধারন করে তখন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীবাহিনী অনেক নির্যাতন করেছে, পিঠিয়েছে। আমরা প্রশাসন কে বলতে চাই ২০২১ সালে হেফাজতে আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা পতন পর্যন্ত যত মানুষ উবায়দুল মোকতাদির ও তার সন্ত্রাসীরা করেছে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তাকসিন আরাফাত বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গ্রামের কৃষক থেকে শুরু করে বিত্তবান মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। কোন প্রকার বৈষম্য থাকবে না। প্রশাসনের সরকারি কর্মকর্তা -কর্মচারীদের উদ্দেশ্য বলেন, আপনারা কোন দলের হযে কাজ করবেন না, আপনাদের পরিবার ও জনগনের চিন্তা এবং দুর্নীতি গ্রস্ত হাসিনা সরকার পতনের থেকে শিক্ষা গ্রহন করে সরকারি দায়িত্ব পালন করবেন। উল্লেখ গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। তার পরিপ্রেক্ষিতে একমাস পূর্ণ হওয়ায় শহীদি মার্চ পালিত হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার ও ইউনিয়ন পর্যাযের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী  ছাত্র ঐক্য ব্যানারে শহীদি মার্চ পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় স্বৈরশাসকের পতন একমাস পূর্ণহওয়ায় শহীদি মার্চ পালিত। 

নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪