ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

ভিজিএফের চালে ওজন কম দেওয়ার অভিযোগ

মোজাম্মেল হক জামালপুর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

জামালপুর সদরের নরুন্দি ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে যাচাই করে এর সত্যতাও মিলেছে।খোঁজ নিয়ে দেখা যায়, ইউনিয়নের বিলপাড়া গ্রামের জালাল নামে এক ব্যক্তির চাল মিটারে মেপে নয় কেজি পাওয়া যায়, তেমনি আবদুল কুদ্দুস ও বানু বেগম নামে আরও দুজনের চাল মেপে আট কেজি আটশ গ্রাম ও আট কেজি পাঁচশ গ্রাম পাওয়া গেছে। সুবিধাভোগীদের অভিযোগে এসব যাচাই করা হয়।জানা গেছে, ইউনিয়নের ৪ হাজার ৯০০ জন নারী-পুরুষকে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।রোববার (৭ এপ্রিল) সকাল থেকে এ চাল বিতরণ শুরু করে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়।সকালে ওজনে কম চাল দেওয়ার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত) সাইদুর রহমান জানান, তিনি টিসিবি বিতরণে ব্যস্ত থাকায় আসতে দেরি হয়েছে।চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, পরিবহন খরচ কে দেবে? আর ওজনে কম দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বরাদ্দের চেয়ে চাহিদা বেশি। নয় কেজির কম কাউকে দেওয়া হয়নি। যাদের স্লিপ নাই তাদের পাঁচ কেজি দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিজিএফের চালে ওজন কম দেওয়ার অভিযোগ

নিউজ প্রকাশের সময় : ১০:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪