ভুুইগড়ে মনিরের নির্মানাধীন বাড়ীর সামনে অবৈধভাবে ইট রাখার প্রতিবাদ করিলে তাঁকে হত্যার উদ্দেশ্যে জখম করে বিবাদি আবদুস সালাম

- নিউজ প্রকাশের সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

ফতুল্লা থানাধীন গাবতলি উত্তর মাসদাইর এলাকার স্থায়ী বাসিন্দা ভুইগড় নিবাসী মনিরুল ইসলাম এর নির্মাধীন বাড়ীর সামনে অবৈধভাবে ইটরাখাকে কেন্দ্র কওে বাদি মনির প্রতিবাদ করিলে বিবাদি আবদুস সালাম মনিরকে হত্যার উদ্দেশ্যে কাচি দ্বারা আঘাত করে জখম করে, বাদি মনিরুল ইসলাম গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।সত্রে জানাযায় গত ৭ জুলাই রবিবার সকাল ১১টায় ভুইগর রঘুনাথপুর হোসাইনীয় ইসলামিয়া মাদ্রাসার গলির আতিক মাদ্রাসার সামনে মনিরুল ইসলামের নির্মাধীন বাড়ীর সামনে বিবাদি আবদুস সালাম ইট রাখিয়া তার কাজের নির্মাধীন বাড়ীর কাজের ব্যাঘাত ঘটালে মনির বিবাদিকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলিলে একপর্যায়ে কথাকাটির সৃষ্টি হয়। বিবাদি আবদুস সালাম কথাকাটির মধ্যদিয়ে তার হাতে থাকা কাঁচি দ্বারা মনিরের মাথায় আঘাত করিলে তাঁর মাথা গুরত্বর আহত হয়। বিবাদি আবদুস সালাম মনিরকে আঘাত করার পরও এলোপাতারীভাবে তাকে কিল ঘুষি লাথি মারিলে বাদি মনিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। মনিরের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলেও তাদের সম্মুখে মনিরের জীবন নাশের হুমকি দেয় এবং এই ঘটনার বাড়াবাড়ি করিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে জানায়। বাদি মনিরুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেয়। চিকিৎসা নেওয়ায় এবং শারিরিক অসুস্থ থাকায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করিতে বিলম্ব হয় বলে জানায় এই প্রতিবেদককে। বাদি মনির হোসেন জানায় আমি শান্তিপ্রীয় মানুষ ঝগড়া বিবাদ প্রছন্দ করিনা, বিবাদি আবদুস সালাম তার সাথে আমার কোন প্রকার শক্রুতা ছিলোনা তার পরেও সে আমাকে জীবন নাশের হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আশাকরি আইন সংস্থা আমার অভিযোগের বিষয়টি সঠিক তদন্ত করে বিবাদিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহন করবে।


















