ভোলা মনপুরা ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ।

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

তাং. ১৪/০৩/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার( মনপুরা উপজেলা )মনপুরা ছাত্র কল্যান সংগঠন এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত অসহায় রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় | এসময় উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সংগঠন মনপুরা এর সংগ্রামী প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর বিন নিজাম, এবং আরো উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সংগঠন মনপুরা এর বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকল সদস্য ।ইফতার সামগ্রী বিতরণ এর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় গরীব অসহায় মানুষদের আরও বেশী দান করার জন্য এবং এ সংগঠন এর সকল কে সব ধরনের সহযোগিতা করার জন্য উপস্থিত থাকা জনগণের প্রতি আহ্বান জানান ছাত্র কল্যাণ সংগঠন মনপুরা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর বিন নিজাম , তিনি আরও বললেন, আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মনপুরা উপজেলা সহ দেশের বিভিন্ন এলাকায় কোন ধরনের অন্যায় কাজ যেন না হয় এবং আজকের ইফতার সামগ্রী নিজ দায়িত্বে সকলের বাড়ি বাড়ি পৌছানো হবে ইনশাআল্লাহ।অতএব সবাই আমাদের কে সাপোর্ট করতে হবে। আপনিও হতে পারেন আমাদের একজন সদস্য অথবা আর্থিক সহায়তা করতে পারেন ইনশাআল্লাহ আপনার দেয়া দান টি সঠিক জায়গায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ । যোগাযোগ করুন। +8801327-116099. +8801312-011625.




















