ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

মহাসড়কের পাশে জামালপুরের কাউন্সিলরের হাত-পা বাঁধা লাশ

রিপোর্টার তামান্না ইসলাম হাবিবের 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ শনাক্তের পর জানা গেছে এটি জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মমিনের (৪৮) লাশ।গতকাল বুধবার (২০ মার্চ) মহাসড়কের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টে এই পরিচয় উঠে এসেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।ত্রিনাথ সাহা বলেন, পরিচয় শনাক্তের পর খবর পেয়ে মৃত কাউন্সিলরের ভাইসহ পাঁজন আত্মীয় জামালপুর থেকে রাত ১২টায় চৌদ্দগ্রাম থানায় এসে পৌঁছেছেন। এসেই ভাইসহ স্বজনরা মৃতদেহটি শনাক্ত করেছেতিনি আরও জানান, পরবর্তী আইরি কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরের আগেই তারা মৃতদেহটি নিয়ে যেতে পারবে বলে আমি আশা করছি।কাউন্সিলর মো. মমিন মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে বলে জানা গেছে।পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তথ্য-প্রযুক্তির সহায়তায় এর পরিচয় সনাক্ত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়-তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। ব্যবসায়ীক উদ্দেশে গত ১৫ মার্চ তিনি বাড়ি থেকে কক্সবাজারের চকরিয়ার রওনা হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহসাড়কের পাশে ফেলে যায়।মমিনেরর ছেলে ফজলে রাব্বি বলেন, ১৫ মার্চ ব্যবসায়ীক কাজে বিভিন্নভাবে তিনি ব্যাংকের মাধ্যমে আমার থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আমাকে মুঠোফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে মেলান্দহের উদ্দেশে হলুদ নিয়ে রওনা দিচ্ছেন।তিনি আরও জানান, এরপর তার বাবার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাকে ফোন করে জানায় তার বাবার লাশ মহাসড়কের পাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহাসড়কের পাশে জামালপুরের কাউন্সিলরের হাত-পা বাঁধা লাশ

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪