মানুষের মাঝে বিতর্ক হওয়ার মত কাজ না করার আহবান। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর।

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

যদি কোনো ভালো কাজ না করতে পারেন, খারাপ কাজ করবেন না। এমন কোনো কাজ করবেন না যেটা মানুষের অন্তরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।সোমবার(৯ জুলাই) দুপুর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমি একটা কথা বলি আমার প্রয়াত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। তিনি বলতেন তার কোটেশন থেকে বলছি, ‘যদি কোনো ভাল কাজ নাও করতে পারেন, খারাপ কাজ করবেন না। এমন কোনো কাজ করবেন না যেটা মানুষের অন্তরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেন না সেটা দাগ কেটে থাকে। আমরা যারা জনপ্রিয়তা হারাই, তারা এই সমস্ত কাজের কারণে জনপ্রিয়তা হারাই। সকল প্রকার আইন মেনে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে। সরকারী কর্মকর্তা- কর্মচারীসহ উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করার আহবান জানান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া, জেলা জামে মসজিদ খতিব মুফতি সিবগাতুল্লাহ নুর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর মডেল থানা ওসি আসলাম হোসেন, সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলাআওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়া, নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, ভাইস চেয়ারম্যান রবিউল আলম ও আরফিন জুই প্রমুখ। এছাড়াও সদর উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা চেয়ারম্যান শাহাদত হোসেন শোভন বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সদর উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চায় তিনি। আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার রুপকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি সার্বিক নির্দেশনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে আপনাদের নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। আপনাদের সুখের সময় নয়, দুঃখের সময় সারথী হতে চায়।















