ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মামলার আসামি ৮ মাসের গর্ভবতী নারীছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা

রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে কক্সবাজার আওয়ামী লীগের কার্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে আসামি করা হয়েছে।২৪ জুলাই (বুধবার) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলাম মোস্তাক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে ঢাকায় অবস্থানরত নওশাবা সিয়াম নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ৯৬নং আসামি করা হয়েছে। এ নিয়ে আসামির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।নওশাবা সিয়াম কক্সবাজার পিএমখালী এলাকার মুক্তার আহমেদের মেয়ে। নাওশাবা সিয়ামের নানা আব্দুল হক সিকদার একজন বীর মুক্তিযোদ্ধা।এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঢাকা মিরপুরের রফিকুল ইসলামের সাথে নওশাবা সিয়ামের বিয়ে হয়। তাদের ঘরে ৩ বছরের একটি মেয়েও আছে। বর্তমানে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। নাওশাবা সিয়াম মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারেরগাইনী অ্যান্ড অবস, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কপি সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার টি. এইচ. জোহরা মুন মুন থেকে ৪ মাস ধরে চিকিৎসা নিচ্ছেন। আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে ১৬ বছরের শিক্ষার্থী!‘আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলা হলো’ভুক্তভোগী নওশাবা সিয়াম বলেন,আমি বর্তমানে আমার শ্বশুরবাড়ি ঢাকা মিরপুরে আছি। কিছুদিন পর আমার গর্ভের বাচ্চাটা পৃথিবীর মুখ দেখবে। আমি গত ১ মাস ধরে খুব অসুস্থ। ২দিন আগে আমার গ্রামের বাড়ি কক্সবাজার থেকে খবর আসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে কক্সবাজার আওয়ামী লীগের কার্যলয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় আমাকে ৯৬নং আসামি করা হয়েছে এবং পুলিশ আমাকে খুঁজছে। এটি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি গর্ভবতী অবস্থায় কক্সবাজার কখন গেলাম! এখন আমি আত্মগোপনে আছি। পরিবারের কারো সাথে দেখা করতে পারছি না। আমি কবে থেকে ঢাকায় অবস্থান করছি সেটি আমার মোবাইল নাম্বারের লোকেশন ও সিডিআর চেক করলে পুলিশ সঠিক বিষয়টি জানতে পারবে এবং আমার ডাক্তারের রিপোর্ট ও আপনারা দেখতে পারেন। আমার ৩ বছরের মেয়ে আমিনাও খুব অসুস্থ। এই অবস্থাতে আমি কঅ করব। এই বিচার আল্লাহ করবে।নাওশাবার নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সিকদার বলেন, আমার নাতি সিয়াম বিয়ের পর থেকে স্বামীর ঘর ঢাকা মিরপুরে থাকেন।তার একটি তিন বছরের মেয়েও আছি এবং সে বর্তমানে ৮মাসের অন্তঃসত্ত্বা। তাকে ষড়যন্ত্র করে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। নওশাবা সিয়ামের ডাক্তারের ফাইল থেকে নাম্বার নিয়ে ঢাকা মিরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাইনী অ্যান্ড অবস্, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কপি সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার টি. এইচ. জোহরা মুন মুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাওশাবা সিয়াম আমার পেসেন্ট। কয়েক মাস ধরে তার চেকআপ আমি করছি। সর্বশেষ ২২ জুলাই তিনি আমার সাথে সাক্ষাৎ করেন। আগস্ট মাসের শেষের দিকে তার ডেলিভারির সময় বেঁধে দেওয়া হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ জুলাই বিকেল ৪টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিকেল ৪টায় মিছিল সহকারে কক্সবাজার শহরে আসে। তারা শহরের লাল দিঘীর পাড় এলাকায় গিয়ে যেখানে অবস্থিত জেলা আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগের কার্যলয়ে থাকা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আহত ছাত্রলীগ নেতা আমাদের এজাহার দিয়েছেন। আমরা এজাহার নিয়েছি। আসামিদের পরিচয় সম্পর্কে আমরা অবগত নয়। সুষ্ঠু তদন্ত করে চার্জশীট দেওয়া হবে। এই বিষয়ে জানতে, মামলার বাদি কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীবুল ইসলাম মোস্তাকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করলেও নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামলার আসামি ৮ মাসের গর্ভবতী নারীছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা

নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪