ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মায়ের মৃ*ত্যু*তে শোক প্রকাশ তারেক রহমানের: দেশ ও মানুষই ছিল খালেদা জিয়ার পরিবার

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের জন্য তাঁর মা হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও এই দেশের মানুষই ছিল বেগম খালেদা জিয়ার পরিবার, তাঁর সত্তা ও তাঁর অস্তিত্ব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ*ত্যু*তে গভীর শোক প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান তাঁর শোকবার্তায় বলেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি বলেন, “অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত, এমন একজন পথপ্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।”
তারেক রহমান আরও বলেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক—একজন আলোকবর্তিকা, যাঁর অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও পরিবারকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও তিনি পরিবারের প্রতিটি সদস্যের মাঝে অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছেন।
তারেক রহমান বলেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব।” তিনি আরও বলেন, খালেদা জিয়া জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তার শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বলেন, “আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের মৃ*ত্যু*তে শোক প্রকাশ তারেক রহমানের: দেশ ও মানুষই ছিল খালেদা জিয়ার পরিবার

নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫