ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

মাহমুদুল্লাহ রিয়াদসহ কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

শূন্য থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, ফিনিক্স পাখির মতো ছাই থেকে হয় পুনর্জন্ম- মাহমুদউল্লাহ রিয়াদ যেন তার আদর্শ উদাহরণ। যাকে জাতীয় দল থেকে ঠেলে দেওয়া হয়েছিল যোজন যোজন দূরে, সেই রিয়াদই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ফিরেছেন লাইমলাইটে। তাই তাকে নিয়েই হচ্ছে বিসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি।২০২৩ সালের শুরুতেই জাতীয় দলে জায়গা নড়বড়ে হয়ে পড়ে রিয়াদের। টি-২০ দল থেকে বাদ পড়েন আগেই, জায়গা হারান চুক্তি থেকেও। ২০২৩ এর ওয়ানডের চুক্তিতে থাকা এই ক্রিকেটার ওয়ানডে দল থেকেও বাদ পড়েন তবে বিশ্বকাপের আগমুহূর্তে নাটকীয়ভাবে ফেরেন দলে, তাতে নিজের জাত চেনান নতুন করে। নির্বাচক প্যানেল থেকে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি- রিয়াদকে একবাক্যে ফেরানো ছাড়া আর গতি ছিল না। কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশের প্রাক্কালে তাই বারবার সবার উৎসুক জিজ্ঞাসা- রিয়াদ থাকছেন তো সেই প্রশ্নের জবাবটা স্বস্তিদায়ক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস- দুজনই নিশ্চিত করেছেন, রিয়াদ আছেন কেন্দ্রীয় চুক্তিতে পাপন বলেন, ‘ক্রিকেটারদের চুক্তি হয়েছে, ২১ জন। আজকে তালিকা দিয়ে দিব, দেখতে পাবেন। এগুলো দেওয়াই আছে কে কোন ফরম্যাটে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আছে এ সময় জালাল ইউনুস বলেন, ‘মাহমুদউল্লাহর নাম আছে। কে কোন ফরম্যাটে আছে শীঘ্রই জানতে পারবেন রিয়াদ ওয়ানডের চুক্তিতে থাকছেন, এ বিষয়টি নিশ্চিত। তবে রিয়াদ ভক্তদের চাওয়া, টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ততম ফরম্যাটের দলে রাখা হোক তাকে, সাথে কেন্দ্রীয় চুক্তিতেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহমুদুল্লাহ রিয়াদসহ কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪