ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মুন্সিগঞ্জে আবাসিক ফ্লাটে বিস্ফোরণ থেকে আগুন একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ ।   

এ এস এম সিপন পাঠান মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে আবাসিক ফ্লাটে বিস্ফোরণ থেকে আগুন একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ ।

মুন্সিগঞ্জ সদরে পাঁচ তলা আবাসিক ফ্লাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ফ্ল্যাটের একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ।দগ্ধরা হলেন রিজভী আহমেদ রাসেল (৩৫). তার স্ত্রী রোজিনা আক্তার (৩১), তাদের ছেলে রাইয়ান আহমেদ (আড়াই বছর) ও তাদের মা শাহিনা খাতুন (৬০)। এদের মধ্যে শাহিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ বলে চিকিৎসকরা জানান।

আরো জানা যায়,যে মুন্সিগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এগুলো ছিল ভাড়া বাসা। তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না। বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।

স্থানীয়রা জানান, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, ‍‍গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।‍‍ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে আবাসিক ফ্লাটে বিস্ফোরণ থেকে আগুন একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ ।   

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩