ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ-২০২৪ প্রতিযোগিতায় নড়াইল জেলা পুলিশ টিম বিজয়ী

মোঃ স্বপন মিয়া (ঢাকা ডিভিশন)
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

অদ্য ১৩ ফেব্রুয়ারি’২৪ (মঙ্গলবার) ব্যাডমিন্টন চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। গত ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া খেলার আজ ছিল সমাপনী খেলা। পুলিশ সুপার মহোদয় আজকের সমাপনী পর্যায়ের সবগুলো খেলা উপভোগ করেন। অনুর্ধ্ব ১২ বছর, অনুর্ধ্ব ১৮ বছর এবং ১৮ বছর ঊর্ধ্বে এই তিনটি গ্রুপে নকআউট সিস্টেমে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। ১৮ বছরের ঊর্ধ্বে গ্রুপে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করে নড়াইল জেলা পুলিশের একটি টিম ও লোহাগড়া থানা এলাকার একটি টিম। পুলিশ লাইন্সে কর্মরত নায়েক/১৫৪ মো: আসিফ জামান ও কনস্টেবল/৪৬১ ফজলে রাব্বির দ্বৈত টিম ২-০ তে লোহাগড়ার টিমকে পরাজিত করে বিজয়ী হয়। পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং জেলা পর্যায়ের সকল ধরনের খেলায় পুলিশের একটি টিম অংশগ্রহণ করে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও জনাব মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার মহোদয় বিজয়ী দলসহ অন্যান্যদের পুরস্কৃত করেন। উক্ত অনুষ্ঠানে জনাব আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা ও সহ সভাপতি, জেলা আওয়ামী লীগ, নড়াইলসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ-২০২৪ প্রতিযোগিতায় নড়াইল জেলা পুলিশ টিম বিজয়ী

নিউজ প্রকাশের সময় : ১০:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪