ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

“মুল্লুক চলো” আন্দোলনে শহীদ চা শ্রমিকদের জেলা কমিউনিস্ট পার্টির শ্রদ্ধা ও কর্মসূচী পালন

চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

চেকপেস্ট ডেস্ক:: আমাদের দেশে চা পানের সাথে জড়িয়ে আছে সভ্যতা, আপ্যায়ন এবং অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। অথচ এই চায়ের সাথে জড়িয়ে আছে এক নিষ্টুর ইতিহাস। বৃটিশ শাসন আমলে অবিভক্ত ভারতবর্ষের গরীব জনসাধারণদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনা হয়।

তাদের দিয়ে পাহাড়, জঙ্গল কেটে চা বাগান তৈরি করে এই জনগোষ্ঠী। কিন্তু তাদের জীবনের সচ্ছলতা আসে নাই। নির্যাতন, নিপীড়ন, লাঞ্চনা, বঞ্চনা নিত্যদিনের ঘটনা। এই চা বাগান তৈরি করতে গিয়ে তাদের অনেক স্বজন জীবজন্তুর শিকারে পরিণত হয়। তাই তারা মুল্লুক চলো আন্দোলন করে ফিরে যেতে চেয়েছিল। কিন্তু ব্রিটিশ, গোর্খা সৈন্যরা চাঁদপুর মেঘনা ঘাটে নির্মমভাবে হত্যা করে হাজার হাজার শ্রমিককে।

এই হত্যাযজ্ঞ দেখে অন্য পেশার শ্রমিক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী যোদ্ধারা তাদের আন্দোলনে সংহতি জানিয়ে পাশে দাঁড়ায়। এই দিবসটিকে চা শ্রমিক দিবস ঘোষণা এবং চা শ্রমিকদের ১০ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি লস্করপুর ভ্যালী, দেউন্দি ও চানপুর বাগানে ২০ এবং ২১ মে শহীদ বেধিতে শ্রদ্ধা নিবেদন এবং শ্রমিক সমাবেশ করে।

কেন্দ্রীয় সিপিবি নেতা আব্দুল্লাহ আল কাফি রতন, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগঠক এসএম শুভ, জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নুর ইমরান, আজমান আহমেদ, রনজন কুমার রায়, মোঃ ফরিদ মিয়া, হাবিবুর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রনব কুমার দেব, বর্তমান সাধারণ সম্পাদক নিপু ভৌমিকসহ বাগানোর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী ও জীবনমান উন্নয়নে সরকারকে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবী জানানো হয়।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“মুল্লুক চলো” আন্দোলনে শহীদ চা শ্রমিকদের জেলা কমিউনিস্ট পার্টির শ্রদ্ধা ও কর্মসূচী পালন

নিউজ প্রকাশের সময় : ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩