ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মুস্তাফিজে বড় ভরসা রাতে মাঠে নামছে চেন্নাই,

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

রাতে মাঠে নামছে চেন্নাই, মুস্তাফিজে বড় ভরসা চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা খারাপ কাটেনি। সর্বশেষ দুই ম্যাচে বেশ খরুচে থাকলেও নিজেকে রেখেছেন সেরাদের কাতারেই। বল হাতে ফিজ এখন পর্যন্ত সব ম্যাচেই উইকেট পেয়েছেন। ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করে চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট টেবিলের তিনে রাখতে বড় ভূমিকা আছে টাইগার এই পেসারের। অবশ্য আইপিএলে সময় ফুরিয়ে আসছে মুস্তাফিজের জন্য। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েনি সিরিজ থাকায় আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে তাকে। তার আগে চেন্নাইয়ের হোম ভেন্যুতে তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৮টায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামছে চেন্নাই। ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। চিপকের এই মাঠে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে ধোনিরা। চেন্নাইয়ের মতো চিপকে সফল পেসার মুস্তাফিজও। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচেও তাই কাটার মাস্টারে ভরসা রাখছে চেন্নাই।মুস্তাফিজের আইপিএল যাত্রাকে চাইলে দুটা ভাগে ভাগ করা যায়। চেন্নাইয়ের হোমগ্রাউন্ডের মুস্তাফিজ। যেখানে তিনি অনন্য। আর চেন্নাইয়ের বাইরে, যেখানে এই পেসার রীতিমত বে-হিসেবী। চিপকে যেখান ফিজ তিন ম্যাচে রান দিয়েছেন মোটে ৮১। সেই একই পেসার বিশাখাপত্তম, ওয়াংখেড়ে এবং লখনৌ স্টেডিয়ামে দিয়েছেন ১৪৫ রান। শুধু রান খরচ না, উইকেটের দিক থেকেও চিপকের বাইরে ফিজ বেশ নিষ্প্রভ। মোট ১১ উইকেটের মাঝে ৮ উইকেটই মুস্তাফিজ পেয়েছেন ঘরের মাঠে। বিপরীতে তিন উইকেট বাইরের পিচে। সর্বশেষ ম্যাচে লখনৌর বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিপকে বড় ভরসা হতে পারেন মুস্তাফিজ। ক্রিকইনফোর সম্ভাব্য একাদশের তালিকাতেও আছেন বাংলাদেশি এই পেসার।রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজ রহমান ও মাথিশা পাথিরানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুস্তাফিজে বড় ভরসা রাতে মাঠে নামছে চেন্নাই,

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪