ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল গোয়েন্দা পুলিশ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক লেদ মিস্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সোমবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে থাকা এই কারখানার সন্ধান পায়। আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

এসআই শাহিনুর জানান, চোপদারপাড়ায় একটি বসত ঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে পুলিশের অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র তৈরিতে জড়িত শাহাদতকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ২৬ শে মার্চ পুলিশ হেডকোয়ার্টারের নির্দশনায় অস্ত্র মাদক চোরাচালানের অভিযান অব্যহত আছে তার ফলস্রুতিতে পুলিশ যশোরের অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা কর হয়। আসামিদের আটক করা হযযেছে জিজ্ঞাসাবাদ করা হবে এমন অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গত বছর অক্টোবরে পুলিশের অভিযানে আরও একটি লেদ মেশিন ঘরে অস্ত্র তৈরির কারখানা পাওয়া যায়। এসময় কারখানা মালিক আজিজুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়েছিলো। সেই অভিযানে পাঁচটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল গোয়েন্দা পুলিশ

নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩