সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার তানোর উপজেলায় রাসেল ভাইপারের উপদ্রব

রিপোর্টার সাহিদ মন্ডল
- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চলেআতঙ্কের নাম রাসেল ভাইপার এই সাপের দংশনে গত দুই বছরে বেশ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেছেন এ সাপের দংশনে সাথে সাথে চিকিৎসা গ্রহণ করতে হয়। দংশনের পরে সাথে সাথে অ্যান্টি ভেনম ইনজেকশন নিতে হবে কিন্তু তা সম্ভব হয় না কারণ ইনজেকশন নিতে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া লাগে কিন্তু তানোরের বরেন্দ্র এলাকা থেকে রাজশাহী মেডিকেল যেতে দেড় দুই ঘন্টা সময় লাগে এই দীর্ঘ সময়ে রোগী চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায়। রোগীর দ্রুত চিকিৎসা সুবিধার জন্য উপজেলা কমপ্লেক্স এবং ইউনিয়ন কমপ্লেক্সে এন্টি ভেনম ইনজেকশন সরবরাহ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
















