ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

রাতে বান্ধবীকে ডেকে নেন বন্ধু, সকালে ফ্লাইওভারের নিচে ক্ষতবিক্ষত লাশ। 

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান সবুজ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

রাতে বান্ধবীকে ডেকে নেন বন্ধু, সকালে ফ্লাইওভারের নিচে ক্ষতবিক্ষত লাশ। 

রাজধানীর রমনার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার চোখ-মুখ থেঁতলানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন আছে।

‘ওপর থেকে পড়ে গেলে একটা মানুষের দেহে যে ধরনের লক্ষণ থাকার কথা সবই তাঁর শরীরে পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আমেনা খানম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তরুণী একজন নৃত্যশিল্পী ছিলেন।’

নিহতের মা আজিমুন ইসলাম নাজমা বলেন, ‘আমার মেয়ের পড়াশোনা বন্ধ রয়েছে। বর্তমানে নাচ-গান করে। গত রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বার বার ফোন দিলেও ফোন ধরেনি। রাতে পুলিশ ফোন দিয়ে বলে আপনি একটু থানায় আসেন। পরে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’ল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতে বান্ধবীকে ডেকে নেন বন্ধু, সকালে ফ্লাইওভারের নিচে ক্ষতবিক্ষত লাশ। 

নিউজ প্রকাশের সময় : ০৪:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩