সংবাদ শিরোনাম ::
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল রেখেছে অন্তর্বর্তী সরকার।

রিপোর্টার ফয়সাল হোসেন
- নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার সুপ্রীম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত সরকার রহিত করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।
















