ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

শেয়ার বাজার লোকসানে বিনিয়োগকারীদের মাথায় হাত

রিপোর্টার তামান্না ইসলাম হাবিবা 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

দেশের শেয়ার বাজারে টানা দরপতনে লোকসানের মুখে পড়েছে বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের বড় পতনে লেনদেন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, মন্দ কোম্পানির পাশাপাশি বাজারে এখন ভালো কোম্পানির শেয়ারেরও দরপতন হচ্ছে। ফলে বিনিয়োগকারীরা হতাশ। চলতি বছরের জানুয়ারিতে ‘ফ্লোরপ্রাইস’ প্রত্যাহারের পর যারা নতুন করে বাজারে বিনিয়োগ করেছিলেন, তারাও এখন লোকসানের মুখে পড়েছেন।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪.১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন প্রধান সূচকটি কমেছিল৬৯.৮০ পয়েন্ট। এর আগে ২০২১ সালের ২৫ মে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৮৪ দশমিক ৭৮ পয়েন্ট। গতকাল এই বাজারে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা আট কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। আর শেষ ২৪ কার্যদিবসের মধ্যে ২০ কার্যদিবসেই দরপতন হয়েছে।সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২১ কোটি ১৩ লাখ টাকা। লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৪১টির, কমেছে ৩১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৪০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রেনেটা লিমিটেড, বেস্ট হোল্ডিং, এস এস স্টিল, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং লাভেলো আইসক্রিম। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেয়ার বাজার লোকসানে বিনিয়োগকারীদের মাথায় হাত

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪