ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-২ আহত-২০- 

রিপোর্টার শাহিনুর রহমান 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে  ২জন নিহত  এবং  আহত হয়েছে আরো ২০ জন। এ সময় কমপক্ষে ৫ টি দোকান লুটপাট হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হলো  মিজানুর রহমান ও শ্রাবণ।পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, শেরপুর পৌর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে দুই মহল্লার লোকজন রাত সাড়ে ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারারপাড় শাপলা চত্বর এলাকার লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর আহত শ্রাবনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যান্য আহতরা শেরপুর ও ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে। তবে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-২ আহত-২০- 

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪