ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

শেরপুরে আন্ত:জেলা গরুচোর চক্র ও মাদকসহ   সহ গ্রেফতার -৫

রিপোর্টার : শাহিনুর রহমান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে  আন্ত:জেলা গরুচোর চক্রের তিন সদস্য  এবং ১১বোতল আমদানি নিষিদ্ধ  ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২অক্টোবর) রাতে  উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গরুচোর চক্রের তিনজন হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাকরান এলাকার ইসমাইল হোসেনের ছেলে মামুন ওরফে মাঈনুল(২১), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরিয়া কালীবাড়ীর কেরান আলীর ছেলে মুনছুর আলী(৫৫),  চাঁদপুর জেলা সদরের মধ্য ইচুলী গ্রামের মুক্তার আহম্মেদ শেখের ছেলে আরিফ শেখ(৩৬)।  মাদক মামলার দুই আসামীরা হলেন, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মো. শামসুল হকের ছেলে লালন মিয়া (২৪) এবং জহুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে  আন্ত:জেলা গরুচোর চক্রের একটি দল পিকআপ যোগে উপজেলার পাইকুড়া এলাকায় গরু চুরি করতে আসে। এসময় গরু চোরদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে। এসময় চক্রটি পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে  রাস্তা ভাঙ্গা থাকায় গাড়িটি আটকে পড়ে। এতে স্থানীয় জনতা তিনজনকে পাকড়াও করলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।এদিকে গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ  সীমান্তের গোমড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১১ বোতল মদ সহ লালন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, গ্রেফতারকৃতদের পৃথক ধারায় মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে আন্ত:জেলা গরুচোর চক্র ও মাদকসহ   সহ গ্রেফতার -৫

নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪