ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

শেরপুর ঝিনাইগাতী সীমান্তে পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেফতার-১

তৌহিদুর রহমান ,শেরপুর প্রতিনিধি -
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ বোঝাই পৌণে এক কোটি টাকার ১১৮৯ পিস ভারতীয় শাড়ী সহ লিমন সিমসাং(৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪ এস এর পিলারের নিকট থেকে এসব পণ্য সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী সহ একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান,জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর ঝিনাইগাতী সীমান্তে পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেফতার-১

নিউজ প্রকাশের সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪