শ্রীনগরে বেগম খালেদা জিয়া’র রোগ ও কারামুক্তির জন্য দোয়াও মিলাদ অনুষ্ঠিত ।
- নিউজ প্রকাশের সময় : ০১:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

শ্রীনগরে বেগম খালেদা জিয়া’র রোগ ও কারামুক্তির জন্য দোয়াও মিলাদ অনুষ্ঠিত ।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ ও কারামুক্তির জন্য শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. শুক্রবার বেলা ১১ ঘটিকায় দামলা মীর বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব, এ কে আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য মাহমুদ হাসান ফাহাদ, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নবী, সহ- প্রচার সম্পাদক মনির হোসেন পিন্টু, মৎস্যজীবি দলের সভাপতি আমির মেম্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক ফকরুল ইসলাম, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আলম বেপারি, শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য মেহেদী হাসান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের মতি শেখ, সোহেল মাদবর, রনি শেখ, আসাদুজ্জামান বাবু, শহিদুল ইসলাম সেন্টু, শাহরিয়ার সৈকত, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফরিদ রানা, সাবেক যুগ্ম আহবায়ক শিশির চৌধুরী আরিফ, কবি নজরুল কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আবির টুটুল, জিয়া মঞ্চ মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম বুলেট, সিনিয়র যুগ্ম আহবায়ক পরশ খান প্রমূখ।















