ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সরকারি চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফয়সাল আহমেদ পলাশ::
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

ফয়সাল আহমেদ পলাশ:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত রফিক উল্লার ছেলে।

গতকাল সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সামন থেকে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এরআগে গত ২ মার্চ শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুখলিছ মিয়া নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে গত ১৫ নভেম্বর ও ২৪ ডিসেম্বরে ভিজিডি কর্মসূচির চাল সরবরাহের আদেশ প্রদান ও বিতরণের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখে সেই চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করেননি তিনি। চাল বিতরণ না করার কারন জানতে চেয়ে মুখলিছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনি ঝামেলায় আছেন বলে জানান। এর কিছুদিন পর আবারও যোগাযোগ করা হলে তিনি চাল উত্তোলন করেননি বলে জানান।

এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা ২৪ নভেম্বর ২৬ ডিসেম্বর দুদফায় ৬ দশমিক ৯৬ মেট্রিকটন চাল উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করেন। এতে করে স্পষ্ট হয় মুখলিছ মিয়া চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , ভিজিডি কর্মসূচির চাল বিতরণ না করায় আমি নিজে অনেকেবার তাকে (মুখলিছ মিয়া) হুশিয়ার করেছি, তদন্ত করেছি। তদন্ত করে ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। উনার (ইউএনও) কথার ভিত্তিতে আমি ডিডি মহোদয়ের সাথে কথা বলে মামলা করেছি।

একই বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিলো। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের রড চুরি, মানুষের টাকা আত্মসাৎসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩