সংবাদ শিরোনাম ::
সরাইলে ট্রাক্টরের চাপায় শিক্ষক নিহত, আটক ট্রাক্টর।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টরের চাপায় আব্দুর রাহিম (৫৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদরাসার শিক্ষক ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বালুবাহী একটি ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন মাদরাসা শিক্ষক আব্দুর রাহিম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
















