ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাঈদীর ওয়াজের প্রশংসা করায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

সাঈদীর ওয়াজের প্রশংসা করায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ হোসেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি পোস্ট দিয়ে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা। যাঁর ওয়াজ শুনে আমরা বড় হয়েছি।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

আসিফুর রহমান আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাঈদীর ওয়াজের প্রশংসা করায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

নিউজ প্রকাশের সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩