ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাত লাখ পরিবার এখনও পানিবন্দি 

রিপোর্টার মোঃ সিয়াম হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগ কাটতে শুরু করেছে। ইতোমধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি নামতে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দি হয়ে আছেন প্রায় ৭ লাখ পরিবার।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৯। এর মধ্যে পুরুষ ৪১, নারী ৬ ও শিশু ১২। শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। এছাড়া এখনও পানিবন্দি হয়ে আছেন প্রায় ৭ লাখ ৫ হাজার ৫২টি পরিবার।বন্যায় বিপর্যস্ত ফেনীর ৯২০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ফরিদগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, এবারের বন্যায় ৬৮ উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০৪ ইউনিয়ন ও পৌরসভা। এছাড়া ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৩ লাখ ৬ হাজার ৪০২। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে ৩ হাজার ৮৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে ৩ লাখ ৫২ হাজার ৯৪২ জন আশ্রয় নিয়েছেন। ৩৪ হাজার ৫১৮টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে ৫১০টি মেডিকেল টিম চালু রয়েছে।মন্ত্রণালয় থেকে জানানো হয়, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাত লাখ পরিবার এখনও পানিবন্দি 

নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪