ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে নাগরপুরে আনন্দ মিছিল

শিপন রানা নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তার খালাসের খবরে টাঙ্গাইলের নাগরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে রাজিয়া শপিংমল থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা,  উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু , যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে নাগরপুরে আনন্দ মিছিল

নিউজ প্রকাশের সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪