সাভরের নবীনগরে ঐক্যতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের ওর থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩২২ বার পড়া হয়েছে

সাভরের নবীনগরে প্রতিবারের মতন ঐক্যতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের হাত ধরে, এই রমজানেরও অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে। ২০২০ সালের মানবতার চিন্তা ধারার গঠিত হওয়া সংগঠনটি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে। তাছাড়া ঢাকা’সহ ভিন্ন ভিন্ন স্থানে ঐক্যতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা সেচ্ছায় রক্তদান করে থাকেন। তাছাড়া আরো জানা যায় এই সংগঠনের প্রায় সকল সদস্যই রক্তদান কাজে নিয়োজিত। আল মামুন নোমান এবং রাকিব হাসানের নেতৃত্বে ফাউন্ডেশনটি পরিচালিত হয়। রাকিব হাসান জানায়, সংগঠনটি আমাদের সকল বন্ধুদের নিয়ে গঠিত। ধারাবাহিকভাবে সকলকে নেতৃত্বদানে প্রস্তুুত করা হবে। ঐক্যতা ফাউন্ডেশনের আল মামুন নোমান জানায়, আমরা ঐক্যতা ফাউন্ডশনের মাধ্যমে এর আগেও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে শীত বস্র বিতরণ কার্যক্রম সম্পূর্ন করি। এগুলো শুধু মাত্র আমাদের ফাউন্ডেশনের কার্যক্রমের ধারা মাত্র। শিগ্রই আমরা আমাদের মূল লক্ষে গিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।





















