সাভারে ৩ ছিনতাই কারি গ্রেফতার
- নিউজ প্রকাশের সময় : ১১:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

সাভারে ৩ ছিনতাই কারি গ্রেফতার
রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমী থেকে সাভারের বাসায় ফেরার পথে এস কে ফয়সাল অমি নামে এক ট্রেইনি পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলসহ দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
রোববার (২২ অক্টোবর) সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লাহেল কাফি। গ্রেপ্তাররা হলেন- মো. সুজন (২৮), আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)। তারা সকলেই সাভারের বিভিন্ন এলাকার অস্থায়ী বাসিন্দা।
গত ৫ অক্টোবর দিবাগত রাত ৩টা নাগাদ রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সাভারের বাসায় ফেরার পথে সাভারের পৌর এলাকা রাজাশন জি. কে গার্মেন্টসের সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী ট্রেইনি পাইলট এস. কে ফয়সাল অমি (২৮)সে সময় অজ্ঞাতনামা ৪ ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করার পাশাপাশি ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ভুক্তভোগীর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ছিনতাইয়ের ঘটনার পর দিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল শনিবার রাতে এঘটনায় সরাসরি জড়িত ৩ জনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।
















