সিরাজদিখানের জৈনসারে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ!

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

সিরাজদিখানের জৈনসারে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ!
মুন্সীগঞ্জ-১ আসনে গণসংযোগ করেছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বুধবার বিকাল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে টা ৬ পর্যন্ত সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী, জৈনসার বাজার, ভবানীপুর বাজার, ভাটিমভোগ বাজারসহ এর আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন গোলাম সারোয়ার কবীর। গনসংযোগকালে তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ জমির সরদার, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আজাহার আলী দেওয়ান, জৈনসার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত শেখ,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি জামান শাহীন হাওলাদার রতন, জৈনসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর জমাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পার়ভেজ চোকদার পাপ্পু, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, জৈনসার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান হাওলাদার, মামুন হাওলাদার, আওয়ামী লীগ নেতা ও ভাটিমভোগ বাজার কমিটির সভাপতি আবু কালাম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মাহাবুব রহমানসহ জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।















