সেনাবাহিনীর অভিযানে মদ্যপান অবস্থায় উজিরপুরে ১২ জন গ্রেফতার।

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

গত শুক্রবার ৪ অক্টোবর গভীর রাত ২. ৩০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি টহল দল উজিরপুর এলাকার মেজর এম এ জলিল সেতুর(সন্ধা নদী সেতু)উপর থেকে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলেন লাকুটিয়া বরিশালের মোঃ মেহেদী হাসান (২০) কাউনিয়া বরিশালের মোঃ শাওন(২০) মোহাম্মদ উৎসব (২০) মোঃ সৈকত হাসান (২০) মোঃ মেহেদী হাসান(২০) বিমানবন্দর বরিশালের মোঃ সাব্বির হোসেন(২০) মোঃ আরমান (২২) সিন্দিত নাহিয়ান (২০) মোহাম্মদ ইব্রাহিম (২০) মোহাম্মদ তরিকুল ইসলাম(২০)মোঃ আব্দুল্লাহ আকাশ(২১) মোহাম্মদ ফেরদৌস (২০)।সুত্রে জানা যায়, অভিযান চলাকালে তাদের সকলকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটর সাইকেল জব্দ করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
















