সেরা কবি সম্মাননায় পেলেন কবি শানা সুলতানা

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে


রিপোর্টার: রফিকুল ইসলাম
বাংলা সাহিত্যের অঙ্গনে অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ “সেরা কবি সম্মাননা” অর্জন করেছেন নবীন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি শানা সুলতানা। গতকাল এক অনাড়ম্বর কিন্তু হৃদয়গ্রাহী আয়োজনে এই সম্মাননা তুলে দেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীম সাহেব এবং প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. নজরুল ইসলাম তামিজি।
অনুষ্ঠানটি আয়োজন করে কবি সংসদ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ এই অনুষ্ঠানে শানা সুলতানাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে কবি শানা সুলতানা বলেন,
“এই সম্মাননা আমার জন্য এক বিশাল প্রেরণা। কবিতাই আমার ভালোবাসা—মানুষ, সমাজ ও সময়ের কথাই আমি লিখতে চাই। ধন্যবাদ কবি সংসদকে, কৃতজ্ঞতা জানাই সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও পাঠকদের প্রতি।”
উল্লেখ্য, কবি শানা সুলতানা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চায় সক্রিয় রয়েছেন। তাঁর কবিতায় সমাজ, ভালোবাসা, মানবতা ও নারীজীবনের বাস্তবতা উঠে আসে গভীর আবেগ ও শিল্পিত ভাষায়।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ নবীন কবিদের লেখালেখি চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন এবং বাংলা কবিতার সমৃদ্ধ ধারাকে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।





















