সৌদি আরবে নির্যাতিত গৃহকর্মী মনি আক্তার, মানবাধিকারের সহযোগিতায় আগামী ২৫ মে বাংলাদেশে ফিরবেন”

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

রুবেল আহমদ সিলেট, জেলা প্রতিনিধি
এতোটুকু বাচ্চার রেখে যে সকল মা বোনেরা প্রবাসে যান তাদের একবার নয় এক লক্ষবার ভাবা উচিত। একবার কি ভেবে দেখছেন আপনি প্রবাসে যাওয়ার পর এই সন্তানের অবস্থা কি হতে পারে??? মনি আক্তার, গত প্রায় তিন মাস হল সৌদি প্রবাসে গিয়েছেন। সৌদি তে গিয়েই সে নির্যাতনের শিকার। অতঃপর মনির পরিবার আমার দ্বারস্থ হন। মনির বাচ্চার কান্না দেখে সত্যিকার অর্থে আমি থাকতে পারিনি। অতঃপর আমি আমার টিম এবং শাহপরান থানার নবাগত কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে সরজমিনে নামি। যে ট্রাভেলস এর মাধ্যমে পাঠিয়েছিল তাদের সঙ্গে আলোচনা হয়। অবশেষে মহান আল্লাহর ইচ্ছায় এবং আমাদের প্রচেষ্টায় সৌদি প্রবাসী মনি আক্তার আগামী ২৫ তারিখ দুপুর ১২ টা ৩৫ মিনিটে একটি ফ্লাইটে বাংলাদেশ আসবেন। ইতিমধ্য টিকিট কনফার্ম হয়েছে। দোয়া করি আল্লাহ মনিকে সুস্থভাবে সন্তান ও পরিবারের কাছে পৌঁছান।












