সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের শীতকালীন ব্যাডমিন্টন টুর্নার্মেন্ট আয়োজন করা হয়েছে।

- নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের শীতকালীন ব্যাডমিন্টন টুর্নার্মেন্ট আয়োজন করা হয়েছে।
সম্প্রীতি, অধিকার, সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বিশ্বের প্রায় ৫২ টি দেশে অসহায় ও অধিকার বঞ্চিত প্রবাসীদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কার্যক্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রিয়াদ মহানগরের বর্তমান সময়ের সংগঠক মোঃ রাকিবুল হাসান রাব্বির আয়োজনে গতকাল ১১/০১/২০২৪ ইং তারিখে সুদুর আল-খারিজ এ শীতকালীন আনন্দ-উৎসব ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক কর্মদক্ষতা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হান্নান বিন রহিম, সৌদি আরব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি হারুন মাতব্বর হিরু, বিপ্লবী সাধারণ সম্পাদক আসমাউল হোসাইন, সৌদি-আরব এনটিভি প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সুযোগ্য প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, আসফার এন্ড আবরাজ ট্রাভেলসের সুযোগ্য চেয়ারম্যান, জনাব জাহাঙ্গীর আলম, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, ৫২ টিভি রিয়াদ প্রতিনিধি আরিফ হোসেন, রিয়াদ মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, মোঃ রোকনুজ্জামান, শফিকুল ইসলাম, শামীম শিকদার সহ অনেকেই। এ সময় প্রবাসীদের কার্যক্রম নিয়ে নানামুখী আলোচনা রাখেন, সম্মানিত আলোচকবৃন্দ!! পরিশেষে নৈশভোজের মাধ্যমেচ অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
“এসো এক হই, অধিকারের কথা কই”















