হাসপাতালে ভর্তি তাহমিনা আক্তার রিপা — দ্রুত সুস্থতার জন্য সবার দোয়ার আর্জি

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাবা তাহমিনা আক্তার রিপা বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর সার্বিক শারীরিক অবস্থার উপর নজর রাখছেন এবং দ্রুত আরোগ্যের জন্য যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই প্রিয় নেত্রীর অসুস্থতার খবরে নান্দাইল ও ময়মনসিংহ জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানাচ্ছেন।
দলীয় সহকর্মীরা ও শুভানুধ্যায়ীরা বলেন, “জনাবা তাহমিনা আক্তার রিপা একজন মানবিক ও নিবেদিতপ্রাণ নেত্রী। তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন। আমরা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দেন।”
মহিলা দলের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আল্লাহ পাক যেন প্রিয় নেত্রী তাহমিনা আক্তার রিপাকে দ্রুত আরোগ্য দান করেন—এই দোয়াই এখন সকলের মুখে।















