ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১১দফা দাবিতে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের বিক্ষোভ-কর্মবিরতি

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

১১দফা দাবি নিয়ে পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছেন জেলার কর্মরত পুলিশ সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকেই পুলিশ লাইন্স এলাকাজুড়ে বিক্ষোভ করেন তারা। চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় কর্মরত পুলিশের কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সের মধ্যে প্রায় ৪ শতাধিক পুলিশ সদস্য এই বিক্ষোভে অংশ নেয়। তারা সেখানে সিভিল পোশাকে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এই বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।১১ দফা দাবির মধ্যে আছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার করতে হবে। বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো ও নীতি অনুসরণ করতে হবে। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করাসহ বেশ কিছু দাবি জানানো হয় বিক্ষোভে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১দফা দাবিতে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের বিক্ষোভ-কর্মবিরতি

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪