ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১৮তম শিক্ষক নিবন্ধনে সনদ বঞ্চিত প্রার্থীদের অবস্থান কর্মসূচি

রিপোর্ট: হৃদয় চৌধুরী
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

রিপোর্ট: হৃদয় চৌধুরী

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সনদ থেকে বঞ্চিত প্রার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, মিথ্যা আশ্বাস ও দীর্ঘসূত্রতার কারণে তারা আজও সনদ পাননি। ফলে শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে না।
অবস্থান কর্মসূচিতে বঞ্চিত প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা আর কুকুর-বিড়ালের সাথে রাত কাটাতে চাই না, আমরা সনদ নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। সরকারের প্রতি আমাদের একটাই দাবি—যত দ্রুত সম্ভব আমাদের হাতে সনদ তুলে দিন।”
প্রার্থীরা জানান, তারা ইতোমধ্যে লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপরও অজানা কারণে সনদ প্রদানে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। এ নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো সুস্পষ্ট আশ্বাস পাননি।
অনেকেই অভিযোগ করে বলেন, তাদের পরিবার সামাজিক ও আর্থিকভাবে বিপর্যস্ত। সনদ না পাওয়ায় চাকরির সুযোগ হাতছাড়া হচ্ছে, অথচ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
বঞ্চিত প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন—
“যদি দ্রুত সময়ের মধ্যে সনদ না দেওয়া হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর প্রতি আহ্বান জানান, ভবিষ্যৎ শিক্ষকদের সাথে যেন আর কোনো প্রকার অবিচার না করা হয় এবং দ্রুত সনদ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৮তম শিক্ষক নিবন্ধনে সনদ বঞ্চিত প্রার্থীদের অবস্থান কর্মসূচি

নিউজ প্রকাশের সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫