ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

২৪ ঘণ্টায় কেন্দ্রীয় নেতাসহ ৫ জনকে বহিষ্কার করল বিএনপি।

রিপোর্টার সপন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় কেন্দ্রীয় নেতাসহ ৫ জনকে বহিষ্কার করল বিএনপি।

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩,

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৪ ঘণ্টার ব্যবধানে কেন্দ্রীয় দুই নেতাসহ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো গেছে।

বহিষ্কৃতরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার, শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) হয়ে প্রার্থী হওয়ায় আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়েছে।

শাহ শহিদ সারোয়ারকে বহিষ্কারের কারণ ময়মনসিংহ-২ (ফুলপুর, তারাকান্দা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায়।

এ ছাড়া সবচেয়ে আলোচিত শাহজাহান ওমরকে নৌকার প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে। নাশকতার একটি মামলায় বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপরেই ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ ছাড়া বাকি দুজনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হলেও প্রকৃত কারণ জানা যায়নি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় কেন্দ্রীয় নেতাসহ ৫ জনকে বহিষ্কার করল বিএনপি।

নিউজ প্রকাশের সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩