ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

৩ গ্রামের ৭শ একর জমি পানিবন্দি সরকারি খালে অবৈধ বাঁধ

রিপোর্টার সোয়াইব হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে কৃষিকাজ নিয়ে বিপাকে পড়েছে ওই ইউনিয়নের প্রায় তিন শতাধিক কৃষক পরিবার। গত দুই দিনে মুষলধারে পড়া বৃষ্টিতে ৩ গ্রামের ৭শ একর ফসলি জমিতে ৩ ফুট পানি জমে রয়েছে। খালে বাঁধ দেওয়ার কারণে জমানো পানি নিষ্কাশন না হওয়ায় কৃষিকাজ নিয়ে বিপাকে পড়েছে কয়েকশ কৃষক পরিবার।শনিবার (৬ জুলাই) বিকেলে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চত্বরে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী কৃষক প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজসহ ৩টি গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া এই খালটি মন্ডল স্লুইস খালের সাথে সংযুক্ত হয়েছে। প্রভাবশালী একটি মহল তাদের স্বার্থের জন্য উত্তর চরমোন্তাজ গ্রামের প্রধান খালে ১২টির মতো বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে দুর্বিপাকে পড়েছে কয়েকশ কৃষি পরিবার। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে ফসলি জমিতে এখন ৩-৪ ফুট পানি জমে আছে। এতে ইউনিয়নের অন্তত ৭০০ একর জমির চাষাবাদ বন্ধ। এসময় খাল থেকে অবৈধ দখলদারদের বাঁধ অপসারণ করে কৃষকদের মুক্তি দেওয়ার জোর দাবি জানায় তারা।তারা আরও বলেন, আমাদের এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। আমরা প্রশাসনের কাছে দ্রুত সমাধান চাই। তা না হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই এলাকার প্রায় ৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানতে পেরেছি খালটিতে বেশ কয়েকটি বাঁধ রয়েছে। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় প্রায় ৬৫০-৭০০ একর জমিতে পানি জমে রয়েছে। এতে আমনসহ পরবর্তী মৌসুমি ফসল চাষ ব্যাহত হতে পারে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা ৫০টির বেশি অবৈধ বাঁধ অপসারণ করেছি।এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমার কাছে এখন পর্যন্ত লিখিত অথবা মৌখিকভাবে কেউ অভিযোগ করেনি। এ ধরনের অভিযোগ পেলে আমাদের সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং এসিল্যান্ড সাহেবরা সেখানে গিয়ে অবৈধ বাঁধ অপসারণ করেন। আমি ইউএনও সাহেবকে বলছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ গ্রামের ৭শ একর জমি পানিবন্দি সরকারি খালে অবৈধ বাঁধ

নিউজ প্রকাশের সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪