অনৈতিক কর্মকান্ডের কারণে ওয়ার্ড সভাপতি কে জামায়াতে ইসলামের সংগঠন থেকে বহিষ্কার।

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধ
ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়তে ইসলামের সভাপতি মাওলানা শোয়াইব কে অনৈতিক কর্মকান্ডের কারণে ৫ নং কলাতলী ইউনিয়নের আবাসন বাজার বাংলাদেশ জামায়তে ইসলামের স্থায়ী কার্যালয় থেকে সভাপতি ও সেক্রেটারি সম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন সভাপতি
৫ নং কলাতলী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলাম। মাওলানা মোঃ কবিরুল ইসলাম সেক্রেটারি,৫ নং কলাতলী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলাম,
হাফেজ মাওলানা মতিউর রহমান নিজামী ,
থানা কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনপুরা
মাওলানা মোঃ হারুনুর রশিদ রোকন ৫ নং কলাতলী ইউনিয়ন বাংলাদেশ জামায়তে ইসলাম,
মোঃ হুমায়ুন কবির সেক্রেটারি ৬ নং ওয়ার্ড ৫নং কলাতলী ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলাম আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা
তাদের বক্তব্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কখনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না মাওলানা শোয়েবের অপকর্ম কে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের সংগঠন থেকে বহিষ্কারপত্র ঘোষণা করে তাকে বহিষ্কার করা হলো। আজ থেকে সে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের কোন সাংগঠনিক কাজে থাকবে না। এবং আমাদের সংগঠনের এরকম কোন নেককারজনক ঘটনা যদি কোন নেতাকর্মীরা করে থাকে সাথে সাথে তাদের জন্য সাংগঠনিকভাবে আইন আনুক ব্যবস্থা করে বহিষ্কারপত্র ঘোষণা করব ইনশাআল্লাহ, পরিশেষে সভাপতির সম্মতিক্রমে সভাটি এখানে সমাপ্ত ঘোষণা করলেন।















