
রিপোর্টার: রফিকুল ইসলাম
সম্প্রতি রাজনৈতিক সহিংসতা ও অশালীন আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় কল্যাণ পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, “ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব।”
ডা. তাসনিম জারা আরও বলেন, মর্যাদা শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। দেশের রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার ও পারস্পরিক সম্মানের পরিবেশ গড়ে তোলা ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয় বলে তিনি মত দেন।
তিনি সমালোচনা করে বলেন, যারা সত্যকে মুছে দিতে চায়, তারা অশালীন ভাষা ও অপমানজনক আচরণের আশ্রয় নেয়। কিন্তু জনগণ জানে, সত্য কখনো গালি বা ডিম ছুঁড়ে ঢাকা যায় না। জনগণই সবসময় মর্যাদা ও নৈতিকতার পাশে থাকবে।
এ সময় তিনি তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, অপমান ও সহিংসতার রাজনীতি থেকে বের হয়ে সম্মান, সত্য ও গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজনৈতিক মহল মনে করছে, ডা. তাসনিম জারার এই বক্তব্য দেশের চলমান রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অশ্রাব্য ভাষা ব্যবহার ও আক্রমণাত্মক আচরণ নিয়ে সমালোচনা তীব্র আকার ধারণ করেছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম