ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

অবশেষে উপকূল জুড়ে স্বস্তির শীতল হাওয়া ও বৃষ্টি 

রিপোর্টার সৈয়দ রাসেল 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

অবশেষে উপকূল জুড়ে স্বস্তির শীতল হাওয়া ও বৃষ্টি সারাদেশে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যেই পটুয়াখালীর পুরো উপকূলজুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আর তাতে উপকূলের জনজীবনে কিছুটা হলেও নেমে এসেছে স্বস্তি।সোমবার (২০ মে) দুপুরের পর থেকেই উপকূলের আকাশে ছিল মেঘের আনাগোনা। দুপুর ২টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে তা রুপ নেয় মুষলধারে। বাতাস, মেঘ ও বৃষ্টির ফলে স্বস্তি ফিরেছে জনজীবনে। গত কয়েক সপ্তাহ ধরে চলা তাপদাহে উপকূলবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন পর্যটন নগরীসহ পুরো উপকূলের মানুষ। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হলো।পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল জব্বার বলেন, গতকাল থেকে বৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা গেছে। যে কোনো সময় বাতাস ও ঝড় হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে উপকূল জুড়ে স্বস্তির শীতল হাওয়া ও বৃষ্টি 

নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪