
স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পনগর অলিপুরে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকানের তালা কেটে চুরি হয়ে যায় নগদ টাকাসহ ২০০-২৫০টি মোবাইল, যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। শুক্রবার ভোর ৫টায় ঘটনাটি ঘটেছে অলিপুর আরএফএল গেইট সংলগ্ন তানভীর টেলিকমে । ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
২৯ এপ্রিল শনিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে ওই মোবাইল দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দোকানের মালিক জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করা হয়। শনিবার সকাল ৯টা নাগাদ দোকান খুলে দেখেন ঘর লণ্ডভণ্ড! পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১০/১২ জনের একটি চক্র দোকানের বাহিরে অবস্থান নেয়। এসময় ভেতরে সাদা শার্ট পরিহিত ফর্সা এক যুবক দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে স্কুল ব্যাগের ভেতরে মোবাইল ও টাকা ঢুকিয়ে চম্পট দেয়। বাহিরে থাকা লোকজন দোকান ও মেইন রাস্তায় পাহাড়া দিতে থাকে। এসময় কেউ মোবাইলে, কেউ একে অপরের সাথে কথোপকথনসহ কেউ কেউ হাটাহাটি করতে থাকে। এসময় তাদের মুখে মাক্স পড়া থাকায় সিসি ক্যামেরায় মুখ দেখতে পাওয়া যায়নি। তবে দুজনের মুখ দেখা গেলেও এলাকার কেউ তাদের সনাক্ত করতে পারেনি।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক কামাল চেকপোস্টকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক গিয়ে পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত তাদের সনাক্ত করা হবে। তবে এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম