ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

অল্পের জন্যে প্রাণে বাঁচলেন সাংসদ মিতা।

এম মীর হাসান, চট্টগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার একটি দ্বীপ উপজেলা সন্দ্বীপ, যাতায়াতের প্রধান নৌপথ কুমিরা – গুপ্ত ছড়া ঘাট।কুমিরা-গুপ্তছড়া ঘাটের অনিয়ম-দুর্নীতি ও যাতায়াত অব্যবস্থাপনা নতুন কিছু নয়!গতকাল দুর্ঘটনার কবলে পড়ে অথবা পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে নৌযানে সাংসদের প্রাণনাশের আশংকা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। “অল্পের জন্যে প্রাণে বাঁচলেন মাননীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা”চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে টানা তৃতীয়বার নির্বাচিত মাননীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- জনাব মাহফুজুর রহমান মিতা গতকাল বৃহস্পতিবার জনগণের ভালোবাসার টানে সপ্তাহিক রুটিন অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা সন্দ্বীপের উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন, এবং যথারীতি কুমিরা ঘাট হয়ে সন্দ্বীপের পথে এম.ভি আইভি রহমান জাহাজে উঠার জন্য লাইফবোট যোগে যাত্রা শুরু করেন।অন্যান্য যাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে লাইফবোট’টি নদীর কিনারা অতিক্রম করে বঙ্গোপসাগরে যাওয়ার পরই একটি স্পীডবোট বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের বুকে ভেসে চলা লাইফবোটে স্ব-জোরে ধাক্কা দেয়।সাংসদ মাহফুজুর রহমান মিতা ধারণা করছেন সুস্পষ্ট পরিকল্পিতভাবে সাংসদকে বহনকারী লাইফবোট’টিকে নদীতে ডুবিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।পরবর্তীতে জানা যায় মাননীয় সাংসদকে আক্রমণ করা স্পীডবোটের ইঞ্জিনের কোনো ত্রুটিও ছিলোনা এবং উক্ত স্পীডবোট চালক অভিদাশ (৩৬) সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলো।এমন ঘটনায় মাননীয় সাংসদ জনাব মাহফুজুর রহমান মিতা’র অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করতে দেখা গেছে। ফেসবুকে প্রতিবাদ জানানো সকলেই এটিকে ন্যক্কারজনক ও পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা বলে উল্লেখ করেছেন।অনেকে বলছেন, সমাজের নিচু শ্রেণী থেকে উঠে আসা একজন ব্যক্তি জনগণের রক্ত চুষে টাকার পাহাড় গড়েছেন, সারাজীবন মিতা’র বিরুদ্ধে থাকলেও ইদানীং সাংসদ মিতা’র অনুগত্য স্বীকার করে নিজের প্রয়োজন মিটিয়ে নিয়েছেন, এখন তিনিই সাংসদ মিতা’কে হত্যা করে নিজে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন।এব্যাপারে ঘাট কতৃপক্ষের কোনোপ্রকার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে কাওকে প্রচার করতে দেখা যায়নি।ঘটনার পরপর সন্দ্বীপ উপকূলে পৌঁছে মাননীয় সাংসদের সফরসঙ্গী ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অল্পের জন্যে প্রাণে বাঁচলেন সাংসদ মিতা।

নিউজ প্রকাশের সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪