ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে।

রিপোর্টার মোঃ মাহবুব আলম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ মাহবুব আলম

জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হলো। বাংলাদেশ বদলে দেয়া সম্ভব। আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। গুণগত পরিবর্তনের প্রত্যাশায় এ জাতি দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে।এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে তার যথাযথ ব্যবহার করতে হবে। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।
গণশক্তি সভা কর্তৃক জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐকের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশবাসীকে আমরা একটা গুণগত নির্বাচন উপহার দিতে পারি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও বিশিষ্ট আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন। ড. মো: হেলালউদ্দিন বলেন,
জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। এখন জুলাইযোদ্ধাদের ফ্যাসিস্ট এর দোসর বলা হচ্ছে। এটা একটা গুরুতর অপরাধ। অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের কেউ অসম্মান করলে তা জাতি মেনে নেবে না। এই ধৃষ্টতার জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। অবিলম্বে গণভোটের আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে। পি আর পদ্ধতিতে নির্বাচন এর মাধ্যমে আমরা মাফিয়া লুটেরা চাঁদাবাজ দখলবাজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে পারি।
যেন তেন প্রকারের একটি নির্বাচন জনগণ মেনে নেবে না। প্রফেসর ড.দেওয়ান সাজ্জাদ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণধিকার পরিষদ নেতা হাবিবুর রহমান রিজু ড.হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী,নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা,জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে।

নিউজ প্রকাশের সময় : ০৯:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫